সোমবার রাতে সন্ধ্যারতি চলাকালীন হঠাৎ ই আগুন লেগে যায় তারাপীঠের মন্দির চত্বরে । যদিও বড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, প্রাণহানিও নয় । সুরক্ষিত রয়েছে মন্দিরের গর্ভগৃহও ।



       পুলিশ ও দমকল সূত্রের খবর , সোমবার রাত 9 টা নাগাদ মন্দিরের জেনারেটর রুম থেকে অগ্নিকান্ড ঘটে । মন্দিরের নিরাপত্তারক্ষীদের নজরে পড়ায় ,তারা সঙ্গে সঙ্গে খবর দেন দমকলে । তারপর দমকল গিয়ে আগুন নেভায় সেখানে । এদিকে , সোমবারই সকালে কলকাতার ভবানীপুরের একটি বহুতলে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। টানা ৪৫ মিনিটের চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে  আগুন। 



       দেশজুড়ে লকডাউন এর কারণে তারাপীঠ বন্ধ রয়েছে ।ফলে ভক্তদের ভীড় নেই । সাধারণ দিন হলে ভক্তদের ভীড় থাকতো, ফলে আরও বড় বিপদ হতে পারতো ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর