করোনা মোকাবেলায় গোটা দেশ তৎপর। সৌরভ গাঙ্গুলী, সচীন তেন্ডুলকর, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, শিখর ধাওয়ান এমনকি অনেক রঞ্জির ক্রিকেটাররাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের মতো পিছিয়ে রইলেন না বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ও। করোনা মোকাবেলায় অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেটের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি সকলকে সচেতন করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখারও উপদেশ দিয়েছেন বারবার। বিপদের সময় পাশে থাকার বার্তা দিয়েছেন তারা। এবার তারা ঘোষণা করলেন আর্থিক সাহায্য।
সোমবার তারা সোশ্যাল মিডিয়াতে জানায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং মহারাষ্ট্রের ত্রাণ তহবিলে অনুদান করেছেন। ট্যুইটারে বিরাট কোহলি জানান আমি এবং অনুষ্কা প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের ত্রান দলে অনুদান করছি। সমস্ত নাগরিকদের কষ্ট থেকে আমাদের হৃদয় অনন্ত ব্যথিত। আশা করব আমাদের এই চেষ্টা কোনভাবে ভারতীয়দের কষ্ট লাঘব করবে। ইনস্টাগ্রামে ঠিক একই পোস্ট করেন বিরাটের পত্নী অনুষ্কা। তবে তারা ঠিক কত টাকা অনুদান করেছেন তা এখনো খোলাসা হয়নি।
করোনা উত্তেজনায় গোটা দেশ আছে প্রচুর দুশ্চিন্তায়। গোটা দেশেই এর মোকাবেলার জন্য প্রচুর কষ্ট পোহাচ্ছে। এমন অবস্থায় সৌরভ গাঙ্গুলী, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, শেখর ধাওয়ান, এমনকি বিরাট কোহলিও, অনুদান করলেন। শচীন এবং সৌরভ দুজনেই 50 লক্ষ টাকা করে অনুদান করেছেন। রাহানে দিয়েছেন 10 লক্ষ টাকা। সুরেশ রায়না দিয়েছেন 52 লক্ষ টাকা। এবং পাঠান ভাইয়েরা গরিবদের মাস্ক কিনে দিয়েছেন।

Post a Comment