করোনা মোকাবিলার জন্য লড়াই করছে গোটা দেশ । টানা 21 দিন লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই 21 দিন লকডাউন এর মাঝে দেশের সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন সেলিব্রিটিরা ।
সাউথ এর অভিনেতা প্রভাস থেকে শুরু করে পবন কল্যাণ , বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে হৃত্বিক রোশন, এগিয়ে আসছেন প্রত্যেকে । কিন্তু এর পাশাপাশি বলিউড এর যে তারকারা এখনো এগিয়ে আসেননি,তাদের নিয়েও সমালোচনা করছেন নেটিজেনদের একাংশ । করোনা মোকাবিলায় আর্থিক অনুদান না করায় সমালোচনা র স্বীকার হয়েছেন শাহরুখ খান, সলমন খান ও অমিতাভ বচ্চনের মতো তারকারা ।
তবে শাহরুখের অনুরাগীরা তাঁদের প্রিয় তারকার সমর্থনে এগিয়ে এসে ট্যুইট করে অতীতের প্রসঙ্গ তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, এর আগেও শাহরুখ স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসেছেন। এই সংকটেও তিনি তেমনই করবেন বলে মন্তব্য করেছেন তাঁরা।

Post a Comment