মুতাহার কামাল, চোপড়া: করোনা ভাইরাসের জেরে গোটা দেশ তথা রাজ্যে লকডাউন জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার । সমস্যায় পড়েছেন গৃহবন্দী দুঃস্থ পরিবার। দিন আনি, দিন খাই এর সংসারে লকডাউন যেন মৃত্যুপরোয়ানা হয়ে দেখা দিয়েছে তাঁদের কাছে।


এমনই করুন চিত্র চোখে পড়লো চোপড়া ব্লকের ঘিরণীগাঁও অঞ্চলে। নুন আনতে পান্তা ফুরোয় সংসারগুলিতে খাদ্যাভাব নিত্যসঙ্গী। তাঁদের মুখে হাসি ফোটাতে এবার এগিয়ে দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল , আলু, তেল , ডিটোল সাবান  ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রি বিতরন করলেন। পাশাপাশি করোনা মরনরোগ সম্পর্কেও সচেতন করেছেন তারা, দিয়েছেন স্বাস্থ্য বিধান।

দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি সাইফুল ইসলাম জানিয়েছেন , "করোনা ভাইরাস প্রতিরোধের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার লকডাউন জারি করাতে দুঃস্থ ও খেটে খাওয়া পরিবার গুলোর খাদ্যে সংকট দেখা দিয়েছে । সেই অভাব দুর করতে খাদ্য সামগ্রী বিতরন করা হল।" ভবিষ্যতে এই কর্মকান্ডকে বর্ধিত করে আরও দুস্থের মুখে হাসি ফোটাতে চান তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর