বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে করোনা । তার জেরে করোনা সংক্রমণ  রুখতে দেশজুড়ে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কিন্তু গত কয়েকদিন ধরে দেশে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে মাত্র 21 দিনের লকডাউন নিয়ে প্রশ্ন উঠছে ।



      কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কেন্দ্রীয় সরকার লকডাউন এর সময়সীমা বাড়িয়ে দিতে পারে । আরও 15 দিন বাড়িয়ে এপ্রিলের শেষ দিন পর্যন্ত করা হবে । এরকমই গুজব  ছড়িয়েছিল । এই প্রসঙ্গে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানান, লকডাউন বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, তবে পরিস্থিতির উপর নির্ভর করে বদলাতে পারে সিদ্ধান্ত । তিনি আরো বলেন,“এই ধরনের খবরগুলি শুনে আমি বেশ আশ্চর্য হয়েছি। কারণ সরকারের এই ধরনের কোনও পরিকল্পনা এখনও পর্যন্ত নেই।”



      লকডাউন এর জেরে আর্থিকভাবে বেশ ধাক্কা খেয়েছে দেশ । এরপর লকডাউন বাড়ানো হলে অনাহারে মারা যাবে অনেক ভারতবাসী এমন আশঙ্কাও করা হচ্ছে । তবে পরিস্থিতির উপর নির্ভর করে সরকার পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর