করোনার প্রকোপ কমাতে গত ২২শে মার্চ জনতা কারফিউ এর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল দোকান-পাট।
কিন্তু চিত্রটা দেখা গিয়েছিলো একটু ভিন্ন! অনেক জায়গায় খুলেছিলো চায়ের দোকান। গলা ভেজাতে দোকানে ভিড় করেছিলেন অনেকেই। তারই মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তেও দেখা গেছে অভিনেত্রী স্বরলিপিকে। মনে আছে সেই ভাইরাল ভিডিওটি? কারফিউ এর দিনে কেনো রাস্তায় বেড়িয়েছেন, জানতে চেয়েছিলেন অভিনেত্রী। উত্তর আসে, "চা খেতে এসেছিলাম, আড্ডা মারতে নয়! চা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাবো!"
কিন্তু করোনা বোঝে না চা এর স্বাদ! সে তো জীবন নেওয়ার খেলায় মেতেছে! এবার এইসব চা-প্রেমী লোকেদের শিক্ষা দিতে এগিয়ে এলেন অভিনেত্রী মধুমিতা। ঘরে বসেই কিভাবে এক কাপ সুস্বাদু চা বানিয়ে নিতে পারেন সেটি একটি ছোট্ট ভিডিও ক্লিপে তুলে ধরেছেন তিনি. ইতিমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে সেই ভিডিও।

Post a Comment