যেকোনো সময় শুরু হতে পারে স্টেজ-৩! মহামারী আটকাতে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য। স্বাস্থ্য অধিকারীদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সুপারস্পেশালিটি হাসপাতাল গুলির অবস্থা খতিয়ে দেখা হয়েছে। হাসপাতালগুলিকে করোনা চিকিৎসার উপযোগী করতে তোড়জোড় চলেছে।
গত দুদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটাই। তাতেই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য আধিকারিকদের কপালে। অন্তত 40টি সুপারস্পেশালিটি হাসপাতালকে প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করেছেন স্বাস্থ্য-আধিকারিকরা। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে বানানো হবে লিস্ট। সেই হিসাবেই চলবে কাজ।
প্রসঙ্গত উল্লেখ্য, লকডাউন এর পরেও দেশে যেভাবে বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা তাতে চিন্তা বেড়েছে স্বাস্থ্য-মন্ত্রকের। স্টেজ-3 তে পৌঁছানোর আগেই তাই যাবতীয় ব্যবস্থা করে ফেলতে উদ্যোগী রাজ্য সরকার।

Post a Comment