‘কিয়া অ্যান্ড কসমস’ ছবিতে অভিনয়ের জন্য অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস’-এ পুরষ্কারটি ঘোষণা করা হয়েছিল। স্বস্তিকা মুখোপাধ্যায় টুইটারে এই খবরটি শেয়ার করেছেন এবং এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানিয়েছেন। ছবিটি বর্তমানে নেটফ্লিক্সে প্রচারিত হচ্ছে।
শনিবারই ফেসবুকে ‘ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস’-এ তাঁর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করেন । পরিচালক সুদীপ্তকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন তাঁর সহ-অভিনেত্রী ঋত্বিকাকে। যাকে স্বস্তিকার মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ‘কিয়া অ্যান্ড কসমস’ ছবিতে । কয়েক দিন আগেই বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারিয়েছেন অভিনেত্রী।পুরস্কার পেয়ে বাবা সন্তু মুখোপাধ্যায়কে উৎসর্গ করলেন অভিনেত্রী।
‘ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস’কে ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম খ্যাতনামা পুরস্কার হিসেবে গণ্য করা হয় । ৮টি আঞ্চলিক ভাষায় এই ছবির পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে বাংলাভাষী সিনেমা অন্যতম। সেখানেই বাংলা ছবির বিভাগে ২০২০ সালের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। নেপথ্যে ‘কেদারা’। পাশাপাশি ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘কেদারা’ সেরা বাংলা সিনেমার পুরস্কারও পেয়েছে।

Post a Comment