বিশ্বজুড়ে করোনার থাবা। থমকে গেছে জীবন। করোনার আক্রমণ থেকে রেহাই পায়নি বিশ্বের উন্নত দেশগুলিও। আমেরিকায় আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখের ঘর, জার্মানিতে ৫০ হাজারের ওপর।
করোনার আক্রমণে জার্মানিতে বন্ধ সমস্ত ব্যবসায়িক লেনদেন। অর্থনীতির বেহাল অবস্থা। এমন কঠিন সময়ে আত্মহননের পথ বেছে নিলেন জার্মানির অর্থমন্ত্রী থোমাস শেফার। সেদেশের সংবাদসংস্থা ডাইচে ভেলের প্রতিবেদন অনুসারে, হেসে স্টেটের একটি রেললাইনের পাশেই পাওয়া যায় তাঁর (Thomas Schaefer) মৃতদেহ। যেভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি তাতে শঙ্কিত জার্মান প্রশাসন।
করোনার ছোবলে ভেঙে পড়েছে ব্যাঙ্কিং পরিষেবা। বন্ধ লেনদেন। চলছে আর্থিক মন্দা। এমন অবস্থায় এই সংস্থাগুলিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে দিন-রাত খাটছিলেন শেফার। আর্থিক মন্দা ও অতিরিক্ত চাপ থেকেই এই কঠিন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
ঘটনাটি প্রসঙ্গে হেসের মুখমন্ত্রী ফোলকার বুফিয়ার বলেন, "ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত। বিশ্বাসই হচ্ছে না।"

Post a Comment