বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে করোনা। তার জেরে সব দেশে চলছে লকডাউন। জরুরি পরিষেবা বাদে বন্ধ করা হয়েছে যাবতীয় কর্মকান্ড। বন্ধ কারখানা, পরিবহন ব্যবস্থা। বন্ধ ব্যবসা-বাণিজ্য। এতে মন্দার মুখে পড়েছে বিশ্ব অর্থিনীতি। এর প্রভাব পড়ছে পর্যটন ও তথ্যপ্রযুক্তি শিল্পেও। ক্ষতির মুখে পড়তে হয়েছে MakeMyTrip এর মতো সংস্থা গুলিকে।
চাকরি না গেলেও অন্তত ৫০% বেতন কমতে চলেছে মেক মাই ট্রিপ সংস্থার কর্মীদের। লকডাউন চলাকালীন মিলবে না বেতন - জানিয়েছেন সংস্থার প্রধান।মন্দা অর্থনীতিতে একই পথে হাঁটতে চলেছে গো আইবিবো ও রেড বাস। ৬০% কর্মী ছাঁটাই হতে পারে এই সংস্থা গুলিতে।

Post a Comment