বিশ্ব জুড়ে চলছে মহামারী। চলছে লকডাউন। এমন অবস্থায় সরকারী তরফে বিনামূল্যে দেওয়া হচ্ছে রেশন সামগ্রী। জাতি, ধর্ম, বর্ণের উর্দ্ধে আজ গোটা মানব-সমাজ লড়ছে একত্রিত হয়ে। কিন্তু বিশ্বব্যাপী সাম্যের চিত্রের মধ্যেই পাকিস্তানে উঠে এলো অমানবিক চিত্র। পাকিস্তানের সরকারী রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না হিন্দুদের। হ্যাঁ! এমনই লজ্জাজনক চিত্র সামনে এসেছে।


পাকিস্তানের বিশিষ্ট সমাজসেবী আমজাদ আয়ুব মির্জা এই বিষয়ে বলেন, "সিন্ধুপ্রদেশের সব জায়গার চিত্র প্রায় একই। মুসলিমরা বিনামূল্যে রেশন সামগ্রী পেলেও, দেওয়া হচ্ছে না হিন্দুদের। এমনকি হাসপাতালে চিকিৎসাও পাচ্ছেন না হিন্দুরা।"


এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে পাকিস্তানে ত্রাণ সামগ্রী পাঠাতে অনুরোধ করেছেন তিনি। জানা গেছে, রবিবার করাচির রেহরি ঘোঁৎ এলাকায় সরকারের তরফে রেশন সামগ্রী বিলি করছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রেশন সামগ্রী নিতে লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলির তরফে জানিয়ে দেওয়া হয়, কেবলমাত্র মুসলিমরাই পাবেন এই রেশন।


এমন অবস্থায় আমজাদ আয়ুব মির্জা বাধ্য হয়ে সাহায্য চাইলেন ভারতের কাছে। তিনি বলেন, "অনুগ্রহ করে ত্রাণ সামগ্রী পাঠান নরেন্দ্রমোদী। নাহলে পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা না খেতে পেয়ে মারা যাবে।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর