দেশ জুড়ে চলছে লকডাউন । এক সপ্তাহ পূর্ণ হলো মঙ্গলবার । এই সাত দিনেই দেশ জুড়ে খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের হাহাকার শুরু হয়ে গিয়েছে । যারা দিন আনে দিন খায় তারাই বেশি সমস্যায় পড়েছেন । এবার সমাজের সেই খেটে খাওয়া মানুষদের জন্য কেন্দ্রকে সাহায্যের হাত বাড়াতে বললো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যেসব শ্রমিক ঘরবন্দি আছেন তাদের অ্যাকাউন্টে অন্তত পাঁচ হাজার টাকা করে দেওয়ার জন্য কেন্দ্রকে আবেদন করলেন সংঘের ট্রেড ইউনিয়ন ভারতীয় মজদুর সংঘ ।



 ভারতীয় মজদুর সংঘ(BMS) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি পাঠিয়েছে । সেখানে শ্রমিক সংগঠন আরজি জানিয়েছে, মজদুরদের পোস্টাল বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দিক কেন্দ্র। যাদের নেই তাঁদের ক্ষেত্রে যেন জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে মজুরদের অ্যাকাউন্ট খুলে দেয় তারও আবেদন করেছে বিএমএস।



 BMS এর দাবি, কেন্দ্রের তরফ থেকে যা সচেতনতার নির্দেশ দেওয়া হয়েছে তা মজুরদের কাছে ঠিক ভাবে পৌছচ্ছে না । লকডাউন এর মধ্যে তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন । ফলে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের থেকে গ্রামাঞ্চলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । এদিকে, কয়েক লক্ষ ঘরে ফেরা শ্রমিককে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, যাঁদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যাতে কোনওভাবেই বাইরে বেরোতে না পারেন তার দিকে নজর রাখতে হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর