পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট না নেই জেলায়, হাতের পাঁচ বলতে স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া ২০টি রেইন-কোট! দেশে চলছে করোনার আক্রমণ। দেশ যেকোনো সময় পৌঁছে যেতে পারে 'স্টেজ-৩' তে। এমন পরিস্থিতিতে এখনো প্রয়োজনীয় প্রটেকশন ইকুইপমেন্ট এসে পৌঁছয়নি জলপাইগুড়ির হাসপাতাল গুলিতে।

এদিকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হসপিটালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন একজন। সরঞ্জাম না থাকায় তার রক্তের নমুনা পাঠানো হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে. সেখানে যদি এখনো করোনার পরীক্ষা শুরু না হয়ে থাকে তাহলে পাঠাতে হবে বেলেঘাটা আইডিতে. সব মিলিয়ে বেশ ফাঁপরে জেলা স্বাস্থ্য দপ্তর।

জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, "চিকিৎসক দের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী রয়েছে তাঁদের। তবে করোনা আক্রান্তের শরীর থেকে নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট এখনো পাওয়া যায়নি সরকারের তরফে।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর