করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ক্রমশ একত্রিত ভারতীয় ক্রীড়া মহল। সুরেশ রাইনা, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অজিঙ্কা রাহানে। ভারতীয় ক্রিকেটের টেস্ট দলের সহ অধিনায়ক ১০ লাখ টাকা রাজ্য সরকারের আপৎকালীন ফান্ডে জমা দেন। এবং আরও দেবার ইঙ্গিত দিয়েছেন।

রাহানের মতোই করোনা যুদ্ধে এগিয়ে এলেন কর্ণাটক ক্রিকেট সংস্থা। তাদের তরফ থেকে ১ কোটি অনুদান করা হয়। এবং পশিমবঙ্গের ত্রাণ তহবিলে ১ লাখ টাকা অনুদান করেন বাংলার রঞ্জি বিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। উল্যেখ্য গতকাল BCCI এর তরফ থেকে ৫১ কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান করা হয়েছে।

দেশের সংকটের দিনে এগিয়ে এসেছেন অনেকেই। বলিউড থেকে খেলার জগৎ বাদ গেলেননা কেউই! একসঙ্গে লড়লে হারমানবেই করোনা, আশা প্রকাশ প্রধানমন্ত্রীর।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর