"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে, আমার জন্মভূমি!"
অথবা,
"মোরা একবৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান,
মুসলিম তার নয়নমনি, হিন্দু তাহার প্রাণ!"
—কবিগণ যথার্থই বলেছিলেন। যুগ, কালের গন্ডি পেরিয়ে আজও মানবতাই আমাদের শেষ অভিষ্ঠ! মানবতার এমনই অনন্য নিদর্শন পাওয়া গেলো উত্তরপ্রদেশের বুলন্দশহরে।

রবিশঙ্কর নামে এক প্রৌঢ়ার মৃত্যুতে আতঙ্ক ছড়ায় বুলন্দশহরে। কানাঘুসো শুরু হয় যে করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রৌঢ়ার। সেই আতঙ্কে পাড়ার লোক থেকে শুরু করে নিজের আত্মীয়স্বজন - শেষ দেখা দেখতে আসেননি কেউ।
রবিশঙ্করের পাড়ার পাশেই রয়েছে মুসলিম অধ্যুষিত এক এলাকা। বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে একদল মুসলিম যুবক এসে বৃদ্ধের শেষকৃত্যের ব্যবস্থা করেন।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 'সকল ভারতবাসী আমার ভাই' একথা যেন আজও বাস্তব! সোশ্যাল দুনিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি বিন্দুমাত্র! প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা.
দেখেনিন সেই ভাইরাল ভিডিও :

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর