দেশ জুড়ে চলছে লকডাউন। বন্ধ যানবাহন, কলকারখানা। লকডাউন এর ফলাফল নজরে পড়তে শুরু করেছে এখন থেকেই। নতুন ভাবে নিশ্বাস নিচ্ছে পৃথিবী। সারছে ক্ষত।


হ্যা, লকডাউনে মহামারি পুরোপুরি বন্ধ না হলেও পাল্টেছে পরিবেশ। আবহাওয়া পরিষ্কার হয়েছে, করেছে দূষণের মাত্ৰা। ধীরে ধীরে সারছে ওজনস্তরের ক্ষতও। সবমিলিয়ে খুশির হাসি পরিবেশপ্রেমীদের মুখে।


কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের গবেষক অন্তরা ব্যানার্জী জানিয়েছেন, "লকডাউন এর ফলে ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। দূষণের ফলে তৈরী হওয়া ওজন স্তরের ক্ষত সারছে ধীরে ধীরে - এর প্রমান পেয়েছি আমরা।"


দিল্লীর দূষণের মাত্ৰা এখন অনেকটাই কম। বিজ্ঞানীদের মতে, বিশ্বজোড়া লকডাউন এর কারণে বড়োসড়ো বিপদের হাত থেকে হয়তো এযাত্রা বেঁচে যাবে প্রাণীকুল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর