দেশের করোনা পরিস্থিতি রুখতে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। 'ওয়ার্ক ফ্রম হোম' এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এতো সতর্কতার পরেও রোখা যাচ্ছে না। অনেকেই মানছেন না লকডাউন।

এমন সংকটের সময়ে কেজরিওয়াল সরকারের পাশে দাঁড়ালো 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া' (SAI)। দিল্লীর জওহরলাল নেহেরু স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করার ছাড়পত্র দিল সংস্থা।


SAI এর তরফে জানানো হয়েছে, "আমাদের সোনপত সেন্টারটি সরকারকে ব্যবহারের সম্মতি আগেই দিয়েছি, পাতিয়ালার সাই প্রশিক্ষণ সেন্টারটিও দেওয়া হয়েছে। সরকার জওহরলাল নেহেরু স্টেডিয়ামটির জন্যও অনুরোধ করেছিল। সেই মতোই এবার আমরা এই সেন্টারটিও সরকারের ব্যবহারের জন্য ছেড়ে দিচ্ছি।"

প্রসঙ্গত উল্লেখ্য, দেশ জুড়ে বিভিন্ন খেলার মাঠে গড়ে উঠেছে কোয়ারেন্টাইন সেন্টার। সেই পথে হেটে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট মাঠটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করার কথা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর