করোনার জেরে গোটা বিশ্ব যেমন স্তব্ধ,তেমনি স্তব্ধ গোটা বিশ্বের সমস্ত ক্রিড়া। আইপিএল,এশিয়া কাপ,বিশ্বকাপ সহ অলিম্পিকের রাস্তায় ও বাধা সৃষ্টি করেছে এই করোনা। ২০২০ সালে অলিম্পিক বাতিল টা নিশ্চিত হয়েছে কদিন আগেই। কিন্তু ২০২০ সালের অলিম্পিক হবে ২০২১ সালে টোকিও তে। ২০২১ সালের জুলাই তে অলিম্পিকের আসর বসবে টোকিওতে। অলিম্পিক আয়োজক রা সোমবার প্রকাশ করেন যে ২০২০ সালের অলিম্পিক ২০২১ সালে ২৩ শে জুলাই শুরু হবে,এবং শেষে হবে ৮ ই আগস্ট। অন্যদিকে প্যারা অলিম্পিক ২৪ আগস্ট থেকে পিছিয়ে গিয়ে অনুষ্ঠিত হচ্ছে ৯ ই সেপ্টেম্বর।



 টোকিও অরগ্যানাইজিং কমিটির প্রধান ইওশিরো মোরির কথায়, " অলিম্পিকের মতো বড়ো মঞ্চের সময় তালিকার পিছনে উদ্দেশ হলো অলিম্পিকের জন্য খেলোয়াড় দের তৈরি রাখা।" করোনা ভাইরাস ভয়ংকর ভাবে হানা দিয়েছে। যার কারণে গত সপ্তাহে IOC এবং জাপানিজ আয়োজকরা ২০২১ সাল অবধি পিছিয়ে নিয়ে যান অলিম্পিক। তার আগে এই প্রস্তাব IOC প্রধানের কাছে দিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।



 চলতি বছরে ২৪ জুলাই ২০২০ সালের অলিম্পিক শুরু হবার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে অলিম্পিক পিছিয়ে নেবার সিদ্ধান্ত নেন কর্মকর্তা রা। তারা সেটা কে পিছিয়ে ২০২১ সালে নিয়ে যাবার ঘোষণা করেন। পিছানোর পর সবার মনেই প্রশ্ন কবে হবে তাহলে অলিম্পিক। আইওসি-র প্রধান টমাস বাখ বলেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই তারা নতুন সূচি ঘোষণা করবেন। কিন্তু অলিম্পিক সংগঠক কমিটি থেকে শুরু করে অলিম্পিক ব্রডকাস্টাররা বারবার চাপ দিচ্ছে সূচি ঘোষণা করার জন্য। তা না হলে অলিম্পিক বাতিল হবার সঠিক ক্ষয়ক্ষতি র পরিমাণ টা তারা হিসাবে রাখতে পারছেন না।


ব্রডকাস্টাররা পরিষ্কার জানিয়ে দিয়েছে অলিম্পিক যখনই শুরু হোক, তাতে বিশ্বের প্রথম শ্রেণীর খেলোয়াড়রা অংশ নিবে। অলিম্পিকের সঙ্গে পিচাচ্ছে ইউরো কাপ। যা উয়েফা পরের বছর জুনে করতে চায়। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২১ সালের মে মাসে করতে চান। ২০২১ সালে নির্ধারিত সময়ে তাঁরা চ্যাম্পিয়নশিপ করতে চান, জানিয়ে দিয়েছেন অ্যাথলেটিক্স সংস্থার প্রধান সেবাস্তিয়ান কো। ২০২২ সালে যদি তা পিছিয়ে নিয়ে যাওয়া হয় তবে ২০২৩ সালে তাদের পরের বিশ্ব মিট করতে হবে। কারণ বিশ্ব মিট হয় এক বছর পর পর।



 শুধু ফুটবল বা অ্যাথলেটিক্সদের মিটই না, এপ্রিল, মে, জুন মাসে গল্ফ ও টেনিসের প্রচুর আন্তর্জাতিক মিট হয়। ফলে এ সময়ে অলিম্পিকের মতো এতো বড়ো মঞ্চ আয়োজন করলে বহু তারকাই অংশ নিতে পারবেন না। সেখানে জুলাই মাসে ফুটবল, গল্ফ, অ্যাথলেটিক্স, টেনিসের মতো বড় মিট নেই। ফলে সেই সময়ে অলিম্পিক অনুষ্ঠিত হলে সে সময়ে হলে সবাইকে পাওয়া যাবে। টোকিওতে জুলাই মাসে প্রবল গরম পড়ে। ম্যারাথন করাটা ভীষণ সমস্যার। কিন্তু সংগঠকরা জানিয়েছেন, তাঁরা ম্যারাথন প্রতিযোগিতা টোকিওর উত্তরের শহরে সরিয়ে নিয়ে যাবেন। যেখানে অতটা গরমের কষ্ট থাকবে না। আর সেই কারণেই ২০২১ সালের অলিম্পিক ২৩ জুলাই শুরু হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর