করোনা ভাইরাসের প্রকোপে সমস্ত বিশ্বের সমস্ত প্রতিযোগিতা বড়ো সরো প্রশ্নের মুখে দাড়িয়েছে। অলিম্পিক ইতিমধ্যে বাতিল হয়েছে। বাতিল হবার আশঙ্কা রয়েছে আইপিএল, এশিয়া কাপ এবং টি টুয়েন্টি বিশ্বকাপ। বড়োসড়ো প্রশ্নের মুখে ভারতের অস্ট্রেলিয়া সফরও।
অক্টোবরের গোড়ার দিকে টি টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবার কথা ছিলো ভারতের অজি সফর। মাঝে ১৮ ই অক্টোবর থেকে অস্ট্রেলিয়া তে শুরু কুড়ির বিশ্বকাপ। এবং ডিসেম্বরে টেস্ট সিরিজ দিয়ে সমাপ্ত হবার কথা ছিল ভারতের সফর। কিন্তু সব কিছুতে বাধা দিলো করোনা। যার জেরে সে দেশে ট্রাভেল বাতিল অস্থায়ী কালের জন্য। বাইরের দেশে কেউ যেতে পারবে না, বাইরের দেশ থেকে কেউ আসতে পারবে না। এই ব্যান থাকতে পারে ৬ মাস পর্যন্ত। তেমনটি হলে বিশ্বকাপের ভাবনা শেষ হতে চলেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা মেনে নিয়েছেন, ছ’মাস যদি ব্যান থাকে তাহলে অজি সীমান্ত খুললে, সে দেশের ভিসা করা ও অন্যান্য লজিস্টিক্যাল ব্যাপার ম্যানেজ করা দুঃসাধ্য হয়ে যাবে। তবে সেই কর্তা আশাবাদী, ছ’মাসের আগে ব্যান উঠে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব।
অস্ট্রেলিয়ায় যদি ব্যান থাকে তাহলে তাদের বোর্ড কে অনেক সিদ্ধান্ত বদলাতে হবে। আইপিএল সহ ভারত শ্রীলংকা জিম্বাবোয়ে এমন তিন টি দেশের সাথে সিরিজ আছে যা বাতিল করতে হবে। সে দেশে ২০০০ জন আক্রান্ত ১৬ জন মৃত। করোনার প্রভাব থেকে যদি তাড়াতাড়ি রক্ষা পাওয়া যায় তো সিদ্ধান্ত ইতিবাচক হতে পারে। নয়তো অনেক নেতিবাচক সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রেলিয়া কে।

Post a Comment