বিশ্বে চলছে করোনা রাজ। জাতি, ধর্ম, বর্ণের উর্দ্ধে বোঝে না করোনা - শিক্ষিত সমাজের ভেদাভেদ নীতি যে কতটা ঠুনকো, তা প্রমান করতেই বোধ হয় প্রতি ১০০ বছরে পৃথিবী সাক্ষী হয় এক একটি মহামারীর।

বিশ্বজুড়ে করোনায় আক্ৰান্ত মোট 7 লক্ষ 23 হাজার মানুষ। মৃত্যু হয়েছে 34 হাজার আক্রান্তের। সরকারী সংস্থার পাশাপাশি জনগণকে সচেতন করতে রাস্তায় নেমেছেন বহু বেসরকারি সংস্থাও।
আমেরিকায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সেখানে আক্রান্ত 1 লক্ষ 42 হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন 2 হাজারেরও বেশি।

সাধারণকে সচেতন করতে এবার অভিনব উদ্যোগ নিতে দেখা গেলো 'দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন' (The New York City Department of Health and Mental Hygiene) সংস্থাটিকে। সম্প্রতি তাঁদের একটি টুইট নজর কেড়েছে নেটদুনিয়ার। করোনা থেকে সুরক্ষিত থাকতে যৌন সঙ্গম থেকে বিরত থাকতে বলা হয়েছে টুইটটিতে। শারীরিক সম্পর্কের পরিবর্তে হস্তমৈথুনের পরামর্শ দেওয়া হয়েছে। টুইটে লেখা হয়েছে, "আপনার সুরক্ষিত যৌন সঙ্গী হল আপনার হাত!"
প্রসঙ্গত উল্লেখ্য, 'দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন' এর তরফেও শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর