দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ১৪ই এপ্রিল পর্যন্ত দেশে জারি লকডাউন। আর লকডাউন এর জেরে কার্যত গৃহবন্দী দেশবাসী। সঙ্গত কারণেই নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুত করে রাখছেন অনেকেই। এর মধ্যে রয়েছে রান্নার গ্যাসও।

বিগত কয়েকদিনে একলাফে বেড়েছে রান্নার গ্যাসের চাহিদা। চাহিদা মেটাতে মাথায় হাত কতৃপক্ষের। এবার তাই রান্নার গ্যাসের ওপর রাশ টানলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। জারি করা হল নির্দেশিকা। কি বলা হয়েছে নির্দেশিকায়?
নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার নিতে পারবেন ১৫ দিন পর। ১৫ দিনের মধ্যে একই গ্রাহককে ১ টির বেশি সিলিন্ডার দেওয়া যাবে না।

সঙ্কটময় এই পরিস্থিতিতে সকল গ্রাহকের বাড়িতেই যেন অন্তত একটি সিলিন্ডার পৌঁছোয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা রাজ্যের।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর