রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। ব্যবস্থা নিতে আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে লকডাউন ৩১ মার্চ পর্যন্ত থাকবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ বৈঠকের পর বেড়ে গেলো লকডাউন এর সময়সীমা। সময়সীমা বাড়ানো হল ১৪ই এপ্রিল পর্যন্ত। এই ঘোষণার পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দেখে নিন একনজরে -

১) রাজ্যের হাসপাতাল গুলিতে রয়েছে রক্তের সমস্যা। সেদিকে বিশেষ নজর দিতে বললেন মুখ্যমন্ত্রী। প্রতি জেলায় রক্তদান শিবিরের আয়োজনের ভার পড়লো সংশ্লিষ্ট জেলাপুলিশের কাঁধে। প্রতি সপ্তাহে রক্তদান শিবিরের আয়োজন করবে পুলিশ। প্রতি সপ্তাহে সংগ্রহ করা হবে ৫০ প্যাকেট রক্ত।

২) মিষ্টিপ্রেমী বাঙালির খাবারেও নজর দিয়েছে করোনা। বন্ধ রাজ্যের সব মিষ্টির দোকান। চাহিদা না থাকায় নিয়মিত নষ্ট হচ্ছে দুধ। এবার এবিষয়ে নজর দিলেন মুখ্যমন্ত্রী। অল্প-অল্প করে রাজ্যের মিষ্টির দোকান গুলি খোলার নির্দেশ দেন তিনি।

৩) রাজ্যের কর্মচারীরা যাতে কালকের মধ্যেই তাঁদের বেতন পেয়ে যায় সেই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া পেনশন-ভোগীদের পেনশনও সময়ের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দেন তিনি। বেসরকারি সংস্থাগুলিও যাতে কর্মচারীদের বেতন না আটকায় সেদিকেও বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর