সদ্যমৃত হয়েছেন জলপাইগুড়ির প্রথম করোনা আক্রান্ত মহিলা। করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। ঘটনায় হাসপাতালের দিকে আঙ্গুল তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা। উঠছে অনিয়মের অভিযোগ।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশঃ উর্ধমুখী, অথচ উত্তরবঙ্গের কোনো হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা নেই। তাই প্রথম করোনা আক্রান্তের মৃত্যুতে প্রশ্ন উঠছে অনেক। কবে শুরু হবে উত্তরবঙ্গে করোনার চিকিৎসা? জানা নেই!

মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, করোনার উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন ওই মহিলা। বহুক্ষণ অপেক্ষা করানো হয় তাঁদের। অবশেষে মধ্যরাতে পাঠানো হয় জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে। রেফার করার আগে করা হয়নি কোনো টেস্ট।

তাঁদের আরও অভিযোগ, হাসপাতালে নেই পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা। দেওয়া হয়নি খাবার। এই বিষয়ে সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর এর যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। জেলাশাসকের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর