অলিম্পিক,আইপিএলে,বিশ্বকাপের পর প্রশ্ন উঠলো কলকাতা ফুটবল লীগের প্রশ্ন নিয়েও। এই বছর কি লিগ শুরু করা যাবে? গেলেও সেটা কবে? কোনো প্রশ্নের উত্তর দিতে নিশ্চিত নন আই এফ এ কর্তারা। কলকাতা লিগ নিয়ে এমন অসহয়তার সুর শোনা গেলো আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের গলায়।



প্রতিবারের মতো পঞ্চম ডিভিশন দিয়েই এবার ঘরোয়া লিগ শুরু করার কথা ছিলো। রাজ্য ফুটবল সংস্থার ইচ্ছা ছিলো নিচের ডিভিশন গুলো আগে শুরু করার। তারপর একে একে চতুর্থ,তৃতীয়,দ্বিতীয় ডিভিশন শুরু হতো। তারপর সর্বশেষে প্রিমিয়াম ডিভিশনের খেলা শুরু হতো। "কিন্তু সব কিছুর উপর থেকে আশার আলো কেরে নিলো করোনা নামক ভয়ংকর ভাইরাস। আগে মানুষের জীবন ঠিক থাকুক,তারপর খেলা ধুলা। তাই বুঝে উঠতে পারছিনা যে কি করবো আমরা" এমন টাই বলেছিলেন জয়দীপ। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিড়া দপ্তরের সাথে মিটিংয়ে বসবেন সেখানে ক্লাব গুলো কে ডাকবেন। মে মাসে নিচের ডিভিশনের খেলা গুলো শুরু হতো। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে জুন জুলাইয়ের আগে শুরু করা সম্ভব না। এতে হতে পারে নিচের ডিভিশনের খেলা গুলো বাদ পড়তে পারে।



কোনো কারণে যদি লিগ বাতিল হয় তাহলে আর্থিক পরিস্থিতিতে অনেক ধাক্কা লাগবে, পিছিয়ে পড়বে ক্লাব গুলো। জয়দীপ জানান বছরে প্রায় আড়াই হাজার ম্যাচ হয়,যার উপর নির্ভর করে অনেকের সংসার। কিভাবে তারা চলবে? ক্লাব গুলোরই বা কি অবস্থা হবে। সঠিক ভাবে হয়তো স্পনসর পাবোনা। আই এফ এ চালাতে লাগে প্রায় ৫-৬ কোটি টাকা। কিন্তু কিভাবে তার যোগান দিবো? স্পনসর ও ঠিক ভাবে পাবোনা। সত্যি আমরা কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর