করোনার জেরে বর্তমানে গোটা বিশ্বই স্তব্ধ। তেমনি স্তব্ধ সমস্ত বিশ্বের প্রায় সব খেলাধুলা। রেসলিং থেকে শুরু করে ক্রিকেট ফুটবল হকি ভলিবল খেলায় বর্তমানে বন্ধ আছে এই করোনাভাইরাসের প্রকোপের জন্য। তেমনি ভাবে স্থগিত আছে 2020 সালের আইপিএল।
কবে শুরু হবে আইপিএল? আদৌ কি শুরু হবে আইপিএল? শুরু হলো সেটা কেমন পরিস্থিতি নেবে? করোনা ভাইরাসের আক্রমণ থেকে সামলাতে কিভাবে ব্যবস্থা নেবে শীর্ষ কর্তারা? এরকম হাজার হাজার প্রশ্নের মুখে বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ড। কয়েকদিন আগে বিসিসিআই চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী বলেছিলেন করো না কোন প্রকোপ আইপিএলে পড়বে না। কিন্তু সারা বিশ্বের সহ ভারতেও আক্রমণ এভাবে থাবা বসিয়েছে আইপিএল বন্ধ করতে সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন বিসিসিআইয়ের কর্তারা।
তারা সিদ্ধান্ত নিয়েছিলেন 15 এপ্রিলের পর তারা আইপিএল শুরু করবেন। কিন্তু করোনার আক্রমণ এতটাই বেড়ে গিয়েছে যে আইপিএল শুরু করা প্রায় অসম্ভব। যদিও বা শুরু হয় সেটাকে অঘটন বললে ভুল হবেনা। করোনার জেরে টোকিওতে এবার অলিম্পিকের আসর বসবেনা। আপাতত সেই দিকেই হাঁটছে বিসিসিআই এর কর্তারা। সব কিছু ঠিক থাকলে গতকাল 29 মার্চ আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ আয়োজন করা হতো।
বিসিসিআই এর এক কর্মকর্তা বলেন যে তারা সব কিছু বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নিবেন। ক্রিকেট প্রেমী এবং বর্তমান অবস্থা, সরকারের পদক্ষেপ সব কিছুকেই তারা গুরুত্ব দিবেনা। তবে বিসিসিআই গোপন সূত্রে জানাচ্ছে এবছর আইপিএল শুরু করা সম্ভবত সম্ভব নয়। একেবারে 2021 সালেই বসবে আইপিএল 13-র আসর।

Post a Comment