ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে । তার সঙ্গে বাড়ছে মৃত্যু মিছিলও । এখনো পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা 1200 পেরিয়ে গিয়েছে । মৃত্যু হয়েছে 30 জনের । এরকম এক পরিস্থিতিতে কিছুটা আশার কথা শোনালেন কেন্দ্র ।



        কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত এখনও  ‘স্টেজ-থ্রি’ বা ‘সামাজিক সংক্রমণ’-এর পর্যায়ে পৌঁছয়নি, এখনও ‘স্টেজ-টু’ বা ‘লোকাল ট্রান্সমিশন’-এ আটকে রয়েছে ।



        করোনা আক্রান্তদের ছোঁয়াচ থেকে বাঁচতে গোটা দেশ এখন ঘরবন্দি। । এটাই একমাত্র উপায় । বিষয়টিকে পাত্তা না দিয়ে বড় ভুল করেছে ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ। ভারত তাই অনেকটাই সাবধান হয়েছে আগেথেকেই।



        করোনা সংক্রমণের প্রধানত কয়েকটি স্টেজ রয়েছে। প্রথম স্টেজ হলো যারা বিদেশে থেকে করোনা নিয়ে দেশে ফিরছেন ।  তাদের কাছ থেকে যারা আক্রান্ত হচ্ছেন তারা স্টেজ-টু তে।  ভারত এখনও স্টেজ ২ তেই রয়েছে। এরপর কোনও ব্যক্তি যখন কোনও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না এসে কিংবা বিদেশ ভ্রমণ না করেও আক্রান্ত হবেন তখন তা স্টেজ -থ্রি।চতুর্থ স্টেজ এ রোগটি মহামারির আকার নেয় ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর