গত ২৭ তারিখ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিস্থিতি ঘুরে দেখেছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়। পরিদর্শন দেশে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন হাসপাতাল সুপারের সঙ্গে কথোপকথন। তার বক্তব্য অনুযায়ী, হাসপাতালে করোনা চিকিৎসার যাবতীয় কিট পৌঁছে গেছে বলে জানিয়েছিলেন হাসপাতাল সুপার। এরপর গতকাল এক স্বেচ্ছাসেবী সংগঠন হাসপাতালে দান করে ২০টি রেইন-কোট! এরপরই বদলে যায় গোটা পরিস্থিতি।

জানা গেছে হাসপাতালে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। ডাক্তার থেকে শুরু করে নার্স সকলেই করোনা রোগীদের চিকিৎসা করছেন নিজেদের জীবন বাজি রেখে। নেই পর্যাপ্ত হ্যান্ড-স্যানিটাইজারও। পর্যাপ্ত সুরক্ষা কিটের দাবিতে তাই এবার বিক্ষোভে নামলেন স্বাস্থ্যকর্মীরা।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। অথচ উত্তরবঙ্গে করোনা চিকিৎসায় তৈরী নয় কোনো হাসপাতাল। এই বিষয়ে হাসপাতালের এক চিকিৎসক বলেন, "আমাদের কাছে পর্যাপ্ত কিট নেই। নিজেরা অসুরক্ষিত থেকে সংক্রমিতের চিকিৎসা করছি। এভাবে চলতে থাকলে স্বাস্থ্যকর্মীরাই ধীরে ধীরে হয়ে উঠবে করোনার বাহক। ভেঙে পড়বে পুরো চিকিৎসা ব্যবস্থা।"

যদিও এই বিষয়ে হাসপাতাল সুপারের প্রতিক্রিয়া জানা যায়নি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর