শুভেন্দু লায়েক, বাঁকুড়া: আজ দুপুর বেলা বাঁকুড়া জেলার বড়জোড়া থানার শালগাড়াতে এক মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটে। দুর্গাপুর বাঁকুড়া প্রধান সড়কে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুটির চালকের।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যাচ্ছে মৃতের নাম নব কুমার মন্ডল (৫০)। বাড়ি প্রতাপপুর পশ্চিম পাড়ায়। মৃত ব্যক্তি দুর্গাপুর ব্যারেজে কাজ করতেন।
বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরে মৃত দেহ বাঁকুড়া মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Post a Comment