ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই করোনা সংক্রান্ত নিয়মবিধি ভাঙ্গার জন্য বাদ পড়েছিলেন ইংল্যান্ডের পেসার বোলার জোফ্রা আর্চার। এবার ক্রিকেটের মধ্যে করোনাসংক্রান্ত নিয়মবিধি ভাঙার আরেকটি ঘটনা ঘটে গেল। দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় করোনা সংক্রান্ত নিয়ম নীতি ভেঙ্গে ভুল করে বলের মধ্যে থুতু লাগিয়ে বসলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ডম সিবলি। এটি করার পর সঙ্গে সঙ্গেই এই বিষয়টি আম্পায়ারদের জানিয়ে নিজের ভুল স্বীকার করে নেন তিনি। এরপর মাঠে থাকা দুই আম্পায়ার নিজেদের কাছে থাকা স্যানিটাইজার দিয়ে বলটিকে জীবাণুমুক্ত করেন। 



করোনা ভাইরাসের ভয়ঙ্কর পরিস্থিতিতে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বলের মধ্যে থুতু লাগানো নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি। কিন্তু একটি বোলারের ক্ষেত্রে বলের পালিশ ধরে রাখার জন্য বলে থুতু লাগানো দীর্ঘ দিনের অভ্যাস। আর সেই জন্যই ভুলে বলে থুতু লাগিয়ে ফেলেন ডম সিবলি। অবশ্য পরে আম্পায়ারের কাছে নিজের ভুলের কথা জানান তিনি।


আইসিসি এই ক্ষেত্রে জানিয়েছিল, থুথু লাগানো দীর্ঘদিনের অভ্যাস। তাই প্রথম দুবার এই ভুল ক্ষমার চোখে দেখবেন। কিন্তু বারবার এই ভুল করলে ওই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সর্বাধিক দুইবার প্রতি ইনিংসে সতর্ক করা হবে। তারপরেও এই ভুল হলে বিপক্ষ দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে এবং বলকে সঙ্গে সঙ্গে জীবাণুমুক্ত করবে আম্পায়াররা। তারপর খেলা শুরু করতে হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর