নব-দিগন্ত নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা সোনু সুদ। যিনি এই করোনাভাইরাসের ভয়ংকর পরিস্থিতিতে লক ডাউনের সময় তার মনের আসল রূপ সকলকে দেখিয়েছেন। এই মহামারিতে যারা কাজ হারিয়েছেন যারা ছাদ হারিয়েছেন সেইসব মানুষ গুলিকে নিজের দায়িত্বে তাদের ঘরে পৌঁছে দিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের কাছে তিনি হয়ে উঠেছেন ভগবানের দূত। একজন মহান মানুষ হিসেবে দুহাত ভরে গরিবদের দান করে গিয়েছেন তিনি। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে বাড়ি ফিরেই উড়িশার এক শ্রমিক সোনু সুদের নামে খুলল ঝালাইয়ের দোকান। নাম দিলেন 'সোনু সুদ ওয়েল্ডিং ওয়ার্ক শপ'।



বলিউড অভিনেতা সোনু সুদ কেরল থেকে ২৯ মে বিশেষ বিমানে কিছু পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছিলেন। সেই বিমানে চেপেই ঘরে ফিরছিলেন উড়িশার বয়স ৩২ এর এই যুবক। তার নাম প্রশান্ত। বাড়ি ফিরে তিনি বাড়ির কাছেই খুলেছেন ঝালাইয়ের দোকান। সোনু সুদের কথা মনে করে সেই দোকানের নামকরণ করেছেন সোনু সুদের নামে এবং সামনে লাগিয়েছেন বড়ো একটি ছবিও। 


এই পরিযায়ী শ্রমিক জানান, কোচিতে একটি কোম্পানিতে দৈনিক ৭০০ টাকার বিনিময়ে প্লাম্বারের কাজ করতেন তিনি। কিন্তু সেই কাজ চলে যায় লক ডাউনে। এবং সেই খারাপ পরিস্থিতিতে শেষে সোনু সুদ এসে সাহায্য করে তাদের উদ্ধার করেন। তিনি তার দোকানের নামকরণের ব্যাপারে সোনু সুদের অনুমতিও নিয়েছেন। সম্প্রতি সোনু সুদ জানান, ভারতের প্রতিটি পরিযায়ী শ্রমিকদের সমস্যা না মেটা পর্যন্ত তিনি নিজের খরচে কাজ চালিয়ে যাবেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর