নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনার দাপটে স্থগিত হয়ে গিয়েছে অলিম্পিক, ইউরো কাপ থেকে কোপা আমেরিকার আসর। করোনার প্রভাব পড়েছে ক্রিকেটেও। স্থগিত হয়ে গিয়েছে এবছরের অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও। 



এবার এই করোনার কারণেই পিছিয়ে গেল ২০২৩ সালের ৫০ ওভারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ভারতের মাটিতে হওয়ার কথা ছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এবার তা অক্টোবর-নভেম্বর উইন্ডোতে আয়োজিত হয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ শে নভেম্বর ২০২৩।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর