নব-দিগন্ত নিউজ ডেস্ক: চিন-পাকিস্তান ইকোনমিক করিডোর রক্ষা করতে পাকিস্তানকে ৪টি ড্রোন দিচ্ছে চিন। এছাড়াও ভবিষ্যতে চীন ও পাকিস্তান যৌথভাবে জিজে-২ ড্রোন তৈরী করবে বলেও খবর মিলছে। 


এই ড্রোন হল চিনের উইং লুং-১১ এর একটি সংস্করণ। স্টকহোলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে বলা হয়েছে, এই ধরণের ড্রোন চিন বিক্রি করেছে তুর্কিমেনিস্তান, কাজাখান্তান, আলজেরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশকে। 



এদিকে, চিন পাকিস্তানকে ওই ড্রোন দেওয়ার পর ভারতও মিডিয়াম অল্টিটিউড লং এনডিওরেন্স(MALE) ড্রোন কিনছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ভারতীয় নৌসেনা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ এক ধরনের ড্রোন কেনার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। এই ড্রোনটি একদিকে নজরদারি চালাতে পারবে আবার অপরদিকে হামলাও করতে পারবে। এই ধরনের ড্রোন ভারতের হাতে এসে পৌঁছলে দেশের নিরাপত্তা আরও মজবুত হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর