নব-দিগন্ত নিউজ ডেস্ক: এদিন 'জলস্বপ্ন' প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে মোট ২ কোটি গ্রামীণ পরিবার পরিস্রুত জলের সুবিধা পাবেন বলে জানান তিনি। প্রকল্প বাস্তবায়িত করতে খরচ করা হবে ৫৮ হাজার কোটি টাকা।
প্রকল্পের কাজ শেষ করতে ৫ বছরের সময়সীমা নির্ধারিত হয়েছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পকে বড়ো অস্ত্র করতে চলেছে তৃণমূল, তা বলাই বাহুল্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জলের অপর নাম জীবন। আমরা জল ধরো জল ভরো প্রকল্পে খুব ভালো কাজ করছি। মা বোনদের দূর থেকে আর জল টেনে আনতে হবে না এই প্রকল্পের কাজ শেষ হলেই।" তিনি আরও বলেন, এই প্রকল্পের কাজ করতে গিয়ে গ্রামাঞ্চলের ব্যাপক আর্থিক এবং সামাজিক উন্নয়ন হবে। এর পাশাপাশি প্রচুর ছেলে মেয়ের চাকরিরও সুযোগ হবে৷

Post a Comment