নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পরেই ভোপালের চিরায়ু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনা পজিটিভ তা জানার পরেই গত কয়েকদিন ধরে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে লালারসের পরীক্ষা করে কোয়ারেনটাইনে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং এদিন একটি ট্যুইট করে জানান, "আমার প্রিয় দেশবাসী, আমার শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় আমার করোনা টেস্ট করা হয়। তারপরেই আমার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। আমি ডাক্তারদের পরামর্শ মেনে নিজেকে কোয়ারেনটাইন করেছি এবং করোনা সংক্রান্ত সব রকম নিয়মাবলী মেনে চলছি।"

Post a Comment