File Photo


ফের নিশানা পুলওয়ামা। IED বিস্ফোরণ করা হয়েছে CRPF কনভয় লক্ষ করে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১ জওয়ান। পুলিশের তরফ থেকে জানানো হয়, রবিবার সকাল ৭টা ৪০মিনিটে স্বল্প মাত্রায় IED বিস্ফোরণ হয়। 



এই বিস্ফোরণে ১ CRPF জওয়ানের হাতে চোট এসেছে, তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এলাকায় রয়েছেন এবং গোটা এলাকা আটকে দেওয়া হয়েছে এই বিস্ফোরণের ফলে৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর