নব-দিগন্ত নিউজ ডেস্ক: প্রথম করোনা সংক্রমণের খবর সামনে আসে চিনের উহানে ২০১৯ সালের ডিসেম্বর মাসে। তারপরেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। চিনের বহু শহর, অঞ্চলকে করোনা মুক্ত ঘোষণা করার পরেও নতুন করে বার বার আক্রান্তের খবর সামনে এসেছে। 



জানা যায়, উত্তর পশ্চিম চিনের শিনজিয়ান শহরে সোমবার নতুন করে ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মেলে। শিনজিয়ান শহরের রাজধানী উরুমকিতে এখনও পর্যন্ত মোট ৪৭ জনের শরীরে করোনার উপস্থিতির হদিশ পাওয়া গিয়েছে। ফলে শুরু হয়েছে আতঙ্ক। সূত্রের খবর, ওই শহরে করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই সমস্ত রকম পরিবহন ব্যাবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর