নব-দিগন্ত নিউজ ডেস্ক: বৃহস্পতিবার থেকে রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে।
কোচবিহারে ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে।
দক্ষিনবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Post a Comment