ভারতে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 507 জনের। এটি এত দিনের মধ্যে আজ সর্বোচ্চ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনার থাবায় মোট মৃত্যু হয়েছে 17400 জন।
এই মুহূর্তে দেশে করোনা রোগী সক্রিয় আছে 2 লক্ষ 20 হাজার 114 জন। এদিকে আবার করোনা কে হারিয়ে সুস্থ হয়ে মোট 3 লক্ষ 47 হাজার 978 জন বাড়ি ফিরেছে।
গতকাল অর্থাৎ 30 জুন পর্যন্ত মোট 88 লক্ষ 26 হাজার 585 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদিকে শুধু মাত্র 30 জুনে পরীক্ষা করা হয়েছে 2 লক্ষ 17 হাজার 931 জনের।
ভারতের সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। শুধুমাত্র সেই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1 লক্ষ 74 হাজার 761 জনের। প্রাণ হারিয়েছে মোট 7 হাজার 855 জন। এবং ক্ষতিগ্রস্তের তালিকায় দ্বিতীয় নাম্বারে আছে তামিলনাড়ু। সে রাজ্যও 90 হাজারের বেশি লোক করোনা ভাইরাস আক্রান্ত। আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 1201জন। তারপর স্থান নিয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত 87 হাজার 360 জন। এবং মোট মৃত 2 হাজার 742 জন।
সারা পৃথিবীতে মোট আক্রান্তের সংখ্যা হলো 1 কোটি 5 লক্ষ। 5 লক্ষের বেশি মানুষ মারা গিয়েছে। আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরেই 4 নম্বরে আছে ভারত।

Post a Comment