নব-দিগন্ত নিউজ ডেস্ক: ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে গোটা রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে অনির্দিষ্ট কালের জন্য কড়া লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷
কন্টেইনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ কন্টেইনমেন্ট জোনগুলিতে বন্ধ থাকবে সবরকম যানবাহন চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে৷ অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু থাকবে৷ কোনওরকম জমায়েত করা যাবে না৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য৷ কন্টেইনমেন্ট জোনের বাসিন্দারা অফিসেও যেতে পারবেন না৷
কড়া লকডাউনের জন্য কন্টেইনমেন্ট জোনের সংজ্ঞাও বদলাচ্ছে রাজ্য সরকার৷ বাড়ানো হয়েছে কন্টেইনমেন্ট জোনের পরিধি৷ বাফার জোনকেও কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে৷ কোন কোন এলাকাগুলি কন্টেইনমেন্ট জোনের অধীনে পড়ছে তার তালিকা এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে৷ পাশাপাশি, প্রতিটি এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনও জোরদার প্রচার চালাবে৷ পাশাপাশি লকডাউন কার্যকর করতেও কড়া নজরদারি চালাবে পুলিশ প্রশাসন৷

Post a Comment