নব-দিগন্ত নিউজ ডেস্ক: বিসিসিআই আইসিসির অপেক্ষা, টালবাহানা অনেক সহ্য করে নিয়েছে। বিসিসিআই আর ফালতু সময় নষ্ট করে আইপিএল বাতিল করতে চায়না। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সরকারি সিদ্ধান্ত নেওয়ার আগেই বিসিসিআই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে।    


আইসিসি এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি যে এবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি না। কিন্তু এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্ত নেওয়ার জন্য দুটি বৈঠক করে ফেলেছে আইসিসি। এমনকি আয়োজক দেশ অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে যে এবছর এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া অসম্ভব। কিন্তু তা সত্ত্বেও আইসিসি সরকারিভাবে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না এখনও। তাই এবার ধৈর্য হারিয়ে বসলো বিসিসিআই। কারণ আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের উপর তাকিয়ে আছে বিসিসিআই। আইসিসি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় তাহলে সেই ফাঁকা সময় বিসিসিআই সম্ভাব্য আইপিএল আয়োজন করতে মরিয়া। কিন্তু আইসিসি যেভাবে গাফিলতি করে সময় নষ্ট করছে তাতে বিসিসিআই এর কাছে আইপিএল আয়োজন করার জন্য প্রয়োজনীয় সময় কম পড়ে যাবে। 



বিসিসিআই মনে করছে যে তাদের আইপিএলের ছক নষ্ট করে দিতেই আইসিসি ইচ্ছা করেই বিশ্বকাপের সিদ্ধান্তটা ঝুলিয়ে রেখেছে। তাই স্বাভাবিকভাবে আর সময় অপচয় করার কোনও মানে হয় না। বিশ্ব জুড়েই বিভিন্ন দেশ তাদের স্থানীয় খেলার উপর জোড় দিয়ে দিয়েছে। বুন্দেশলিগা, স্প্যানিশ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ইউরো এবং অলিম্পিকের মতো বড় মানের আন্তর্জাতিক টুর্নামেন্টও পিছিয়ে গিয়েছে। আসলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার থেকে স্থানীয় টুর্নামেন্ট আয়োজন করা অনেকটাই সহজ। এ ক্ষেত্রে বোর্ডের এক কর্তা বললেন আইসিসির ঢিলেমি বিরক্তিকর পর্যায়ে চলে গিয়েছে এবার তাই আমরা আর অপেক্ষা না করে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছি। 



উল্লেখ্য গত মার্চ মাসের ২৯ তারিখ এ বছরের আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য তা প্রাথমিকভাবে পিছিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিন্তু সংক্রমনের গতি বেড়ে যাওয়ায় শেষে বিসিসিআই আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় এবং এই বছর আইপিএল আয়োজনের কোনও সম্ভাবনাই দেখাতে পারলো না বিসিসিআই। কিন্তু করোনা ভাইরাস এর জেরে বিশ্বকাপ বাতিল হওয়ার মুখে। বিসিসিআই এই ফাঁকে কোটি টাকার টুর্নামেন্ট আয়োজন করতে মরিয়া।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর