লকডাউনের ২ মাস পেরিয়ে অবশেষে আজ থেকে খুলছে হোটেল, রেস্তোরা, অফিস, শপিং মল। কন্টেন্টমেন্ট এরিয়ায় যদিও এখনো সব বন্ধই থাকছে। ২ মাসের ঘরবন্দি জীবনের পর, আজ থেকে অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে জনজীবন। মানতে হবে কি কি নিয়ম? একনজরে দেখে নিন -


কেন্দ্রীয় সরকারের জারি করা নিয়ম অনুযায়ী, দুজন ব্যক্তির মধ্যে অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখা জরুরি, সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার, এছাড়াও অত্যাবশ্যকীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পড়তে হবে মাস্ক। বাইরে বেরিয়ে থুতু ফেলা যাবে না। মোবাইলে রাখতেই হবে আরোগ্য সেতু অ্যাপ।


হোটেল এবং রেস্তোরাঁতে প্রবেশ এবং বেরনোর সময় স্যানিটাইজার এবং থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে৷ যে কর্মীদের মধ্যে কোনও উপসর্গ নেই, শুধুমাত্র তাঁরাই কাজে আসতে পারবেন৷ গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য৷ প্রত্যেকেরই মাস্ক পরা বাধ্যতামূলক৷ কর্মীদের পরতে হবে গ্লাভস এবং সেই সঙ্গে অন্যান্য সুরক্ষা বিধিও মেনে চলতে হবে৷ গ্রাহকদের রিসেপশনে নিজের ট্রাভেল ডিটেলস দিয়ে একটি ফর্ম ভরতে হবে৷


সমস্ত হোটেল, রেস্তোরাতে কনট্যাক্টলেস পেমেন্ট-এর ব্যবস্থা রাখতে হবে৷ অতিথিদের ঘরে পাঠানোর আগে তাদের জীবাণুমুক্ত করতে হবে৷ রেস্তোরাঁয় বসার ক্ষেত্রেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে৷ কাপড়ের বদলে ডিসপোজেবল ন্যাপকিন ব্যবহার করতে হবে৷


যদি কোনও ব্যক্তির মধ্যে করোনা উপসর্গ দেখা যায় তাহলে তাঁকে এমন জায়গায় রাখতে হবে যা সম্পূর্ণ আইসোলেটেড৷ ওই ব্যক্তিকে সবসময় মাস্ক পরিয়ে রাখতে হবে৷ এর পর দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে খবর দিতে হবে৷ করোনা সংক্রমণ ধরা পড়লে ওই ব্যক্তি যেখানে ছিলেন সেই চত্বরটি পুরোপুরি জীবাণমুক্ত করতে হবে৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর