ফাইল চিত্র
নব-দিগন্ত নিউজ ডেস্ক: আন্দামান-নিকোবরকে দেশের সঙ্গে যুক্ত করতে চালু হলো সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল বা ওএফসি। এদিন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আন্দামান-নিকোবরের মানুষের জীবনযাত্রা আরও সচ্ছল করবে এই উদ্যোগ। সেই সঙ্গে তিনি বলেন, প্রকল্প যত বড়ো হবে তার সামনে বাধাও আসবে ততো বেশি, এই কারণেই এতো দিন এই প্রকল্পের উদ্বোধন করা যায়নি। তবে অবশেষে উদ্বোধন করতে পারায় খুশি তিনি।
ভারতের মূল ভূখণ্ড থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ২ হাজার ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে কেবল পাতা হয়েছে। প্রকল্পের খরচ পড়েছে ১,২২৪ কোটি টাকা। এর ফলে পোর্ট ব্লেয়ারে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই দুশ GBPS। অন্য দ্বীপগুলিতে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই একশ GBPS।
প্রসঙ্গত, ২০১৮-র ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী।

Post a Comment