বিমান চালানোর ট্রেনিংয়ের সময় ঘটল দুর্ঘটনা। ওড়িশার ধেনকানল জেলায় একটি বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল সোমবার৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন ক্যাপ্টেন ও একজন ট্রেনি পাইলটের৷

ওড়িশার বিরাসল এয়ারস্ট্রিপে এদিন সকালে মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটে৷ জানা গিয়েছে, বিমান ওড়ানোর ট্রেনিংয়ের সময়েই দুর্ঘটনাটি ঘটে৷ মৃত ক্যাপ্টেনের নাম সঞ্জীব কুমার ঝা৷ তিনি বিহারের বাসিন্দা৷ এবং ট্রেনি পাইলট আনিস ফাতিমা তামিলনাডুর বাসিন্দা বলে জানা গিয়েছে৷ ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল, তার তদন্ত শুরু হয়েছে৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর