দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে তিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হন। এই নিয়ে
মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৫ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষের। করোনা আক্রান্ত সংখ্যার নিরিখে মহারাষ্ট্র পেছনে ফেলল চীনকেও। যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞমহলে।
দেশের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য হল বাণিজ্য নগরী মহারাষ্ট্র। তারপর রয়েছে গুজরাট, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, কলকাতা। রবিবার তামিলনাড়ুতে ১৫০০ জনের বেশি করোনায় আক্রান্ত হন। রাজধানী দিল্লিতেও বাড়ছে সংক্রমণ। করোনার বজ্র-আঁটুনি থেকে কবে মুক্ত হবে বিশ্ব? জানা নেই!
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই লক্ষ। আক্রান্ত সংখ্যার নিরিখে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, স্পেন ও ব্রিটেনের পর ষষ্ঠ স্থানে রয়েছে ভারত।

Post a Comment