'করোনা' - এই অদৃশ্য শত্রুর তান্ডবে কাঁপছে গোটা বিশ্ব। ভারতে পঞ্চম দফায় নিয়ম লঘু হয়েছে বহু অর্থনৈতিক ক্ষেত্রে, কিন্তু আক্রান্ত হওয়ার ঝুকি কমেনি বিন্দুমাত্র, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে গতকালই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড এর অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক ওয়াজিদ খান। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’র অভিনেত্রী মোহেনা কুমারি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন সেকথা।


ইনস্টাগ্রামে পোস্ট করে মোহেনা লিখলেন, ‘খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ আমি ও আমার পরিবার ৷ আমি প্রার্থনা করছি, খুব শীঘ্রই আমরা সবাই এই খারাপ সময় কাটিয়ে উঠব ৷ পরিবারকে সঙ্গে নিয়ে ফের আমরা সুস্থ হব ৷ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।’


View this post on Instagram

A post shared by Mohena Kumari Singh (@mohenakumari) on

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর