২ বছর না কাটতেই ফের কঙ্গোয় হানা দিল মারণ ইবোলা ভাইরাস। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, উত্তর পশ্চিম কঙ্গোর এমবানডাঙ্কা শহরে ৬ জন আক্রান্ত এই ইবোলা ভাইরাসে। এই ৬ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের।
এই মারণ ইবোলা ভাইরাসের লক্ষণ হল প্রচণ্ড জ্বর, মারাত্মক বমি ও পেটের গোলমাল। আক্রান্ত ব্যক্তির শরীর নির্গত তরল এর সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ২০১৮ সালের অগাস্টে পূর্ব ডিআরসি-র উগান্ডা সীমান্তে এই ভাইরাস হানা দেয় তবে এখনও সারেনি। হু এর তরফে জানানো হয়, এই রোগে আক্রান্ত হয়েছিলেন ৩,৪০৬ জন এবং মৃত্যু হয়েছিল ২,২৪৩ জনের।
এই কঙ্গোতেই বিশ্বের বৃহত্তম হাম সংক্রমণ ঘটেছে তাতে ৬,০০০-এর বেশি মানুষ মারা যান। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৭৫ জনের। করোনার মধ্যেই ভয়ঙ্কর মারণ ইবোলা ভাইরাস হানা দেওয়ায় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment