করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমনের জেরে গোটা বিশ্বে চলছে লক ডাউন। এবার ধীরে ধীরে তা উঠে যাচ্ছে। যেমন ভারতেও চলছে আনলক ওয়ান পর্ব। তবে একটি সমীক্ষা জানাচ্ছে একেবারে লক ডাউন না তুলে ধীরে ধীরে তুললেই মঙ্গলজনক হবে আমাদের সব কিছুর জন্য। তাঁদের মতে ধীরে চলো নীতি অনুসরণ করলে করোনা ভাইরাসের আক্রমণ হ্রাস পাবে। পুনরায় লক ডাউনের দরকার হবে না। এই তথ্যটি প্রকাশিত হয়েছে ইউসিএল এবং সিনহুয়া ইউনিভার্সিটির যৌথ সমীক্ষায়। এবং প্রকাশিত হয়েছে নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালেও।



করোনা ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে লক ডাউনের ফলে অর্থনীতিতে কি প্রভাব পড়ছে তার বিশদ জানার জন্যই এই সমীক্ষা করা হয়। সেখানে বলা হয়েছে, চিন ২ মাস শক্ত লক ডাউনের জন্যই উঠতে পেরেছে ভাইরাসের সংক্রমণ এড়িয়ে। সেই নীতিতেই করোনাহীণ দেশ ও সংক্রমিত দেশ সব দেশেই চার - পাঁচ মাসের লক ডাউন বিশেষ গ্রহণ যোগ্য।



করোনা ফের শক্তি জুগিয়ে দ্বিতীয় থাবা বসাবে, এই বিষয়ে প্রায় নিশ্চিত বিশেষজ্ঞ মহল। গবেষণাপত্রের প্রধান অধ্যাপক ডাবো গুয়ান বলেন, অল্প সময়ের জন্য হলেও কঠোর লকডাউন জারি হলে ক্ষতির পরিমান অনেকটা ঠেকানো যাবে। লকডাউন শিথিল করার প্রক্রিয়া এক বছর যাবৎ যদি চালিয়ে নেওয়া যায় অর্থাৎ ধাপে ধাপে লকডাউন তুললে সেটিও সংক্রমণ আটকাতে বড়ো ভূমিকা পালন করতে পারে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর