করোনা আতঙ্কে ভীত গোটা বিশ্ব। তবে ধীরে ধীরে কিছু দেশের পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটছে। উদাহরণ- নিউজিল্যান্ড। সে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা শূন্য। 


এই প্রথম করোনা শূন্য কিউইদের দেশ। করোনার বিরুদ্ধে লড়তে সফল হয়েছে ওশিয়ানিয়ার এই দেশটি। আজ অর্থাৎ সোমবার নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের শেষ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে আর কোনও করোনা রোগী নেই নিউজিল্যান্ডে। 



এবার ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে নিউজিল্যান্ড। করোনার জন্য যেসব বিধিনিষেধ ছিল সেগুলি এখন ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে। এই লকডাউনে যাতে মানুষ বাড়ির বাইরে না বেরোয় সে ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছিল নিউজিল্যান্ড সরকার। তার ফল এখন পাওয়া গেল খুব ভালোভাবেই। বিশ্বের অন্যান্য দেশ যখন করোনার বিরুদ্ধে লড়তে দিশেহারা ঠিক তখন করোনা শূন্য দেশগুলির তালিকায় স্থান পেল নিউজিল্যান্ড।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর