অনেক বছর পর লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হলো। হিমাচল প্রদেশে জারি হল হাই অ্যালার্ট। প্রশাসন সর্তকতা জারি করেছে চীন সীমান্ত এলাকা কিন্নর, লাহুল-স্পিতিতে।
কুশল শর্মা (হিমাচল পুলিশের মুখপাত্র) জানিয়েছেন যে, সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের সুরক্ষার জন্য সবরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি ভবিষ্যতের জন্য অনেক তথ্য সংগ্রহ করা হচ্ছে।
কুশল শর্মা বলেন ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে লাদাখে যে সংঘর্ষ হয়ে গিয়েছে সেই কথা মাথায় রেখেই কিন্নর ও লাহুল স্পিতিতে সতর্ক সহ অন্যান্য সতর্কতামূলক অনেক বিধিনিষেধ জারি করা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার জন্যও ভাবা হচ্ছে।
উল্লেখ্য সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। যেখানে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান এবং ৪৩ জন সেনা আহত-নিহত হয়েছেন। চীনা সেনা হামলায় এর আগে ভারতীয় সেনার প্রাণ গিয়েছিল ১৯৭৫ সালে অর্থাৎ ৪৫ বছর আগে।

Post a Comment