করোনার গ্রাসে ভীত গোটা বিশ্ব। যার জেরে গৃহবন্দি লক্ষ লক্ষ মানুষ। বিগত ৬ মাস ধরে বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে মগ্ন। কম করে ১০০ টির বেশি সংস্থা এই মারণ ভাইরাসের টিকা আবিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু সাফল্যের খবর আসেনি। এখনও পর্যন্ত গোটা বিশ্বে এই ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষেরও বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৮৬ লক্ষ। ভারতেও মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার জনের। তবে এটাই প্রথম নয়, করোনার আগে এদেশে বিগত কয়েক শতকে আরও বেশ কয়েকটি মহামারী থাবা বসিয়েছিল। দেখে নিন সেই তালিকা-



কলেরা- ভারতে মোট পাঁচবার কলেরার প্রাদুর্ভাব হয়েছিল। সময়কাল ছিল ১৮১৭-১৮৮১।

বম্বে  প্লেগ- ১৮৬৫ সালে এটি মহামারীর আকার নিয়েছিল। আক্রান্ত হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। প্রাণ গিয়েছিল কয়েক হাজার মানুষের।

স্প্যানিশ ফ্লু- প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ধরে নেওয়া হয় এই ভাইরাসের কবলে সারা বিশ্বের প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। আক্রান্ত হয়েছিলেন প্রায় ৫০ কোটি মানুষ। ভারতের মহামারির ইতিহাসে স্প্যানিস ফ্লু-কে সবচেয়ে ভয়ঙ্কর বলে চিহ্নিত করা হয়। সময়কাল ছিল ১৯১৮-১৯১৯। 

স্মল পক্স- ১৯৭৪ সালে এটি মহামারীর আকার নিয়েছিল। ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। প্রাণ হারিয়েছিলেন ১৫ হাজারের বেশি মানুষ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর